সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভা

  • প্রকাশ সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির(রেজিষ্ট্রেশন রাজ-২৯২৫) আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ৩ টায় নগরীর ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে মতবিনিময় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্বায়ক আল-আমিন সরকার টিটু। রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য সচিব আব্দুর রউফ দিলিপের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনসহ অনুষ্ঠানে মোট প্রায় ৭০ জন অত্র মালিক সমিতির সদস্য উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহবায়ক আল-আমিন সরকার টিটু বলেন, বিগত স্বৈরাচার হাসিনা যেমন গোটা দেশকে কুক্ষিগত করে রেখেছিল, ঠিক একই ভাবে এই মালিক সমিতির কিছু লোক তাদের এই মালিক সমিতিকে কুক্ষিগত করে রেখেছিলো। কিন্তু আগামীতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত মালিক সমিতি কমিটি গঠন করবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলেই তাদের সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে।

সেইসাথে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের অধিকার, সদস্য বৃদ্ধি, দায়-দায়িত্বসহ দ্রুতই সমিতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের উচিত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। সভায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। আগামী ২-৩ দিনের মধ্যে নতুন সদস্যপদ প্রাপ্তির সুযোগ রেখে এই জুলাই মাসের মধ্যেই নির্বাচন শেষ করা হবে বলেও জানান তিনি। ট্যাক্স ডাবল করা হয়েছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সকল নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin