মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী জেলা পরিষদকে দুনীতিমুক্ত করা হবে: আখতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের বিজয়ী হলে জেলা পরিষদকে দুনীতিমুক্ত করার ঘোষনা দিয়েছেন সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার। বৃহস্পতিবার রাজশাহী দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে তাঁকে নির্বাচিত করলে তিনি দুর্নীতিমুক্ত জেলা পরিষদ উপহার দেবেন। জেলা পরিষদে কোন প্রকল্পের জন্য কাউকে কমিশন দিতে হবে না। সবাই যে যার প্রাপ্য টাকা নিয়ে যাবেন। প্রতিটি মেম্বর, চেয়ারম্যানকেই আমি অন্তত একটি করে প্রকল্প দেওয়ার চেষ্টা করবো।
তিনি নিজেও দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ছিলেন উল্লেখ করে বলেন, মেম্বর চেয়ারম্যানদের দুঃখ তিনি বোঝেন। সুঃখে দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আর তিনি বিজয়ী হলে জেলা পরিষদের দরজা সব সময়ই সবার জন্য খোলা থাকবে।। যে কোন সময় তাঁর সাথে দেখা করতে পারবেন। দেখা করার জন্য কোন অনুমতির দরকার হবে না।
এরআগে বৃহস্পতিবার সকালে সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রবীন নেতা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের কবর জিয়ারতের মধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার বিভন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাঝে মোটরসাইকেল প্রতীকের প্রচার প্রচারণা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin