সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন এডভোকেট এরশাদ আলী ঈশা

  • প্রকাশ সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সোমবার দুপুর ১টার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের নিকট হতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি শাহ মুখদুম রূপস (রা.) মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস এম আল মতিন, সহকারি প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলী, বিএনপি রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম এর সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, রাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানের সুমন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীগণ এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তার কর্মচারীবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামে সকল অংশগ্রহণ দেখে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবেন মনে করে তাকে এই পরিষদের দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠান এর উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন বলে জানান তিনি। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin