সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশ সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী জেলা পুলিশ নানা আয়োজনের মধ্যে দিয়ে পুলিশিং ডে পালন করে। রাজশাহীর বানেশ্বর সরকারী কলেজ মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে র‌্যালি করেন তারা । র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, বিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, বিপিএম।

বিশেষ অতিথি ছিলেন বানেশ্বর সরকারী কলেজের অধ্যক্ষ একরামুল হক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ারদী হোসেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান সদস্য এবং পুশিরে অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, পুলিশ এখন জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। সার্বক্ষণিক পুলিশ সদস্যরা জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। পুলিশের তৎপরতায় সমাজ থেকে মাদকদ্রব্য অনেকাংশে নিয়ন্ত্রণ হয়েছে। সেইসাথে সন্ত্রাস, মৌলবাদ, খুন ও ডাকাতীসহ নানা ধরনের অপরাধ কমে এসেছে। জনগণ নিশ্চিন্তে চলাচল করতে পারছে। এই সাফল্যে কমিউনিটি পুলিশের ভূমিকাও অনস্বীকার্য বলে বক্তব্যে উল্লেখ্য করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, গত কয়েকদিন পূর্বে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপুজায় একটি বিশেষ মহলের উস্কানীতে একটি মন্দিরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। মন্দির ও তাদের দেবতাকে ভাঙ্গা হয়। কোন কোনস্থানে বাড়ি ঘরে আগুন দেয়া হয়।

কিন্তু রাজশাহী রেঞ্জের ডিআইজি এর নির্দেশনায় এবং বিচক্ষণতায় রাজশাহী অঞ্চলে এর কোন প্রকার প্রভাব ফেলতে দেয়া হয়নি। সোনাতন ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের সারদীয় দূর্গোৎসব পালন করেছেন। আগামীতেও রাজশাহীতে এই সম্প্রীতির ধারা এবং যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর থাকবে এবং কমিউনিঢি পুলিশিং এই কাজে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin