বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে রাজশাহী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শেষে তারা সমাবেশ করেন।

এ সময় রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহ্বায়ক হাকিম খান, রবিউল ইসলাম কুসুম, হাবিবুর রহমান হাবিব, সদস্য সাহেব জাদা,ও জিমু সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সোনাদিঘীর মোড় থেকে মিছিল শুরু করে নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশ থেকে খুনি হাসিনা, রাজশাহী সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ডাবলু সরকার সহ সখল খুনিদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin