সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বানেশ্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তিনবারে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বর্তমান সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনার কারনে চাল, ডাল, তেল ও গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে সহনীয় মুল্যে গ্রাম ও শহরের জনসাধারনের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৯ মার্চ বাংলাদেশ জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার উদ্যোগে প্রত্যেকটি ইউনিটের সমন্বয়ে বিক্ষোভ সমাবেশ করতে সোমবার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহি রিজভী। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হক রাসুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি কায়েম উদ্দিন, চারঘাট থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ইউনুস তালুকদার ও সদস্য শাহিনুর রহমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ, চারঘাট উপজেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আরিফুজ্জামান, বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম পলাশ, সদস্য সচিব শিমুল আহম্মেদ, আড়ানী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক, সদস্য সচিব আলমগীর কবীর, চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখওয়াত হোসেন সোহেল, সদস্য সচিব বুলবুল আহম্মেদ, বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব স্বপন মোল্লা।

এছাড়াও বাগমারা উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব মেহেদি হাসান, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব শরীফুল ইসলাম শরীফ, ভবানীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব শাহীন রেজাসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার ও তার এমপি মন্ত্রীরা এবং দোসররা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এছাড়াও মেগা প্রকল্পের নামে পুকুর চুরি করছে। এর ফলে দেশে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এই অবস্থা থেকে জনগণকে বাঁচাতে এবং বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী নির্বাচন করার দাবীতে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সকল কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin