নিজস্ব প্রতিবেদক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলার বর্ধিত সভা শুক্রবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির জাকির হোসেন কিরন। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।

সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সারওয়ার হোসেন পলাশ, হুমায়ন, মুকুল, মামুন, আনিসুর ও রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুইট ও নাসিম, সাংগঠনিক সম্পাদক জাকির, দপ্তর সম্পাদক মতিন, উপ দপ্তর সম্পাদক জাহিদ, প্রচার সম্পাদক সাগর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিজার, সদস্য সাহিন, পাভেল,সুমন ও মুস্তাকিমসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সভায় জেলা পর্যায়ে অত্র কমিটিকে আরো বেগমান ও নতুন নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষে থানা পর্যায়ে সম্মেলনের জন্য কমিটি গঠন ও তারিখ ঘোষণা করা হয়।