রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় অপসারণের পাঁয়তারার প্রতিবাদ রাজশাহীবাসীর

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী হচ্ছে ঐতিহ্যবাহী একটি বিভাগীয় শহর। এই বিভাগীয় শহর হতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের নানা ধরনের ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরে। রাজশাহীবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আবার এই বিষয়ে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কোম্পানী অ্যাফেয়ার্স-১ শাখা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়া জেলা শহরে স্থানান্তরের জন্য সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন কর্তৃক স্বাক্ষরিত মতামত প্রদানের জন্য একটি পত্র প্রদান করেছেন।

ঐ পত্রে উল্লেখ করা হয়েছে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। এ প্রেক্ষিতে উক্ত অফিস স্থানান্তরের ফলে আর্থিক ও প্রশাসনিক প্রভাবসমুহ সুষ্ঠুভাবে উল্লেখপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই পত্রটি ১৬ জুলাই নেসকো ব্যবস্থাপনা পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী থেকে এই নেসকো কার্যালয় স্থানান্তরের জন্য বেশ কিছুদিন ধরে ষড়যন্ত্র চলছে। এ বিষয় নিয়ে রাজশাহীতে ইতোপূর্বে বেশ আন্দোলন হয়েছে। মাঝখানে থেমে থাকলেও আবারও শুরু হয়েছে পাঁয়তারা। এমনটাই বলছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল। তিনি বলেন, নেসকো একটি সরকারী প্রতিষ্ঠান। বিভাগীয় শহর রাজশাহী থেকে এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর করা মানে রাজশাহীবাসীর সাথে ন্যায় সঙ্গত আচরণ নয় এবং আমাদের মন্ত্রী এমপি গণের জন্য লজ্জাজনক । একজন প্রতিমন্ত্রী ও বগুড়ার গুটি কয়েক নেতার কারনে যদি নেসকো বগুড়ায় চলে যায় তাহলে রাজশাহীতে কি আর থাকে। এটা নিয়ে রাজশাহী জেলার এমপি ও মন্ত্রীদের কঠোরভাবে প্রতিবাদ করা উচিৎ বলে উল্লেখ করেন তিনি।

নেসকো প্রধান কার্যালয় স্থানান্তরের যে পাঁয়তারা শুরু হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, নেসকো রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর না করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবী উপেক্ষা কওে নেসকো যদি বগুড়ায় স্থানান্তর করা হয় তাহলে রাজশাহীবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। আর এর জন্য দ্বায়ী থাকবে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত সকল সুবিধাবাদীরা। তিনি আবারও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

এদিকে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি, আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, নেসকো প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর করাটা সঠিক পথ নয়। বগুড়ায় শাখা কার্যালয় করলে কি ক্ষতি হবে। বিভাগীয় শহর রাজশাহীর জনগণের কথা চিন্তা করে এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিন্তা করার কথা বলেন তিনি।

এদিকে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে রাজশাহীতে আবারও তোলপার শুরু হয়েছে। রাজশাহীর বিশিষ্টজনরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহরে কি নাই যে নেসকোকে বগুড়ায় স্থানান্তর করা লাগবে বলে প্রশ্ন করেন। রাজশাহী একটি শিক্ষানগরী। এখান থেকে কোনভাবেই নেসকো প্রধান কার্যালয় স্থানান্তর করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন তারা। এপরেও যদি স্থানান্তর করা হয়, তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin