নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরের দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চলতি মাসের ৭ তারিখ মঙ্গলবার, দিবাগত রাতে রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সম্মুখ অংশের দেওয়ালে লেখা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর প্রতিকৃতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দেয়াল লিখনি বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারী কর্তৃক হিংসামূলকভাবে মুছে ফেলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদল এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।
নেতৃবৃন্দ রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে নগরীর সোনাদীঘির মোড়, মনি চত্বর ও জিরো পয়েন্টসহ মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। মিছিল শেষে তারা সেখানেই প্রতিবাদ সমাবেশে করেন। সমাবেশে সভাপতিত্বকরেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্তূজা ফামিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মীর তারিক খালেদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি। উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক সাদিউল ইসলাম সজিব, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির,শাহ্ মখদুম থানা ছাত্রদল সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকারের মদদপুষ্ট উচ্ছিষ্টভোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের “সোনার ছেলেরা” ছিঁচকে চোরের মত এসে শবে বরাতের পবিত্র রজনীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং ছাত্রদলের যে দেয়াল লেখনি মুছে ফেলেছে তা অত্যন্ত কাপুরুষোচিত কর্মকাণ্ড ও নিচু রাজনৈতিক মন মানসিকতার পরিচয় বহন করে। রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রশাসনও এর দায় এড়াতে পারে না। তাদের উচিত এমন কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা। অন্যথায় মনে রাখা উচিত, পৃথিবীতে কারো ক্ষমতায়ই চিরস্থায়ী নয়। ছাত্র-জনতা সকল অন্যায় ও অপকর্মের বিচার বাংলার মাটিতেই একদিন নিশ্চিত করবে বলে হুঁশিয়ারী দেন তারা।