সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইন্সটিটিউট পরিদর্শনে অতিরিক্ত সচিব

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইন্সটিটিউট পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের সামজসেবা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল (বাজেট এন্ড ম্যানেজমেন্ট)। তিনি দুপুর ২টায় পরিদর্শনে আসেন। এ সময়ে প্রতিটি ফ্লোরের যান এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন ও রোগিদের সাথে কথা বলেন। সে সময়ে তিনি অত্র ফাউন্ডেশনের ডাক্তার এবং কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। এরপর হলরুমে ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যক্রমের অগ্রগতি এবং উদ্বোধনের পর থেকে কি কি কাজ করেছেন সে বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইন্সটিটিউট এর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রফেসর ডাক্তার রইচ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহসমান খোকন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংঠনিক সম্পাদক আব্দুল গফুর, স্বাস্থ্যসেবা সম্পাদক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক এ.কে.মাসুদ ও নির্বাহী সদস্য অধ্যাপক ডাক্তার লতিফুর রহমান(অপু)। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যবৃন্দ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম এং আগামীর পরিকল্পনা সমুহ তুলে ধরেন। সেইসাথে এই ফাউন্ডেশন আগামীতে যেন আরো বড় আকারে এবং আরো ভালভাবে চলতে পারে সেজন্য সহযোগিতা করার অনুরোধ জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin