মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশ সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেবদক: রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর। শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনা সম্পর্কে নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি বলেন, অজ্ঞাত এই ব্যক্তির ৫ থেকে ৬ দিন আগে মৃত্যু হয়েছে। লাশ দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

তিনি আরো বলেন, লাশের শরীরে জখম দেখে ধারণা করা হচ্ছে যে, ঐ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। নিহত ব্যক্তির পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি এবং কাল রঙের প্যান্ট ছিল। লাশের মুখে আছে দাঁড়ি আছে বলে জানান তিনি।

ওসি আরো জানান, স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এখন নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে নগরীর মতিহার থানায় একটি মামলা হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin