সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ ও গণমিছিল করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর ২.৩০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর সোয়া ৩টায় ক্যাম্পাস থেকে গণ মিছিল বের হয়। ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বাটার মোড়ে সমাবেশ করেন। পরে গণমিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার নামে প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব বৈঠকের নামে অযৌক্তিক আলোচনায় সময় নষ্ট করেছেন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক। তা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে বলে দাবী করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin