সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী পীস স্কুল অ্যান্ড কলেজে ফ্রুট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর অন্যতম আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পীস স্কুল অ্যান্ড কলেজে, বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনে বুধবার অনুষ্ঠিত হলো ফ্রুট ফেস্টিভ্যাল ২০২৫। “প্রকৃতির দান, ফলের উপকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা উপস্থাপন করে দেশী-বিদেশী নানা রকম ফলের পরিচিতি, পুষ্টিগুণ ও উপকারিতা।

উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ফল নিয়ে প্রজেক্ট তৈরি করে। তারা ফলের বৈজ্ঞানিক নাম, ইংরেজি ও আরবি নাম, পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা তুলে ধরে। স্থানীয় ফল যেমন-আম, লিচু, জাম, পেয়ারা, তাল, তেঁতুল থেকে শুরু করে ড্রাগন ফল, আভোকাডো, মালটা, আনারস, খেজুর প্রভৃতি ফল উৎসবে স্থান পায়। এই উৎসবের বিশেষ আকর্ষণ ছিলো ফলভিত্তিক প্রদর্শনী ও চার্ট উপস্থাপনা, লাইভ ফল কাটিং ও পরিবেশনা, শিশুদের ফল চিনে নাম বলা প্রতিযোগিতা। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিটি স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ প্রিন্সিপাল প্রফেসর ডা. খন্দকার ফয়সাল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. জহুরুল হক, পীস স্কুল এন্ড কলেজের পরিচালক ডা. ফাতেমা সিদ্দিকা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ইসলাম চৌধুরী, পীস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. এম. মুর্শেদ জামান মিঞা, পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস-চেয়ারম্যান ড. জহিরুল ইসলাম, সভাপতিত্ব করেন পীস  স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর আলাউদ্দিন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, “শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাকৃতিক খাবার সম্পর্কে আগ্রহ তৈরি করতে এমন আয়োজন প্রশংসনীয়। ফল খাওয়ার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ-সবল হবো। পীস স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোঃ আলাউদ্দিন জানান, “শুধু পঠনপাঠনে নয়, আমরা শিক্ষার্থীদের মানবিকতা, বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নিয়মিত ব্যাতিক্রমী আয়োজন করে থাকি। ফ্রুট ফেস্ট প্রারই একটি অংশ। উৎসব শেষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin