নিজস্ব প্রতিবেদক: ক্রীড়ায় বিশেষ অবদান রেখে চলেছে রাজশাহী প্রভাতী সংঘ। এই সংঘ সঠিকভাবে পরিচালনা করার লক্ষে কয়েকদিন পূর্বে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যদের সমন্বয়ে অত্র সংঘের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রভাতী সংঘের সভাপতি আলহাজ আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক মুর্শিদ কামাল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অত্র সংঘের উপদেষ্টা মাসুদ রানা মাসুদ, নজরুল ইসলাম বিল্টু ও হুমায়ন কবীর।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়ারিশ হোসেন বাবু, সাইনুল ইসলাম (সাইরান), রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, সহ-সাধারণ সম্পাদক আহসান আকতার (দিপু) কোষাধ্যক্ষ এ.বি.এম কুদরত ই এলাহী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সিন্টু, ক্রীড়া সংগঠনিক সম্পাদক জাভেদ আকতার বেবী ও সহ ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন আহামেদ।
এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু সালেক (নিন্টু), প্রচার সম্পাদক সেলিম আকতার বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির মিষ্টার, সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বাবুল, নির্বহিী সদস্য রওশন আকতার স্বপন, আব্দুস সালাম খান ও হাবিবুর রহমান।
সভায় আগামীতে সকল প্রকার খেলাধুলায় কিভাবে অংশগ্রহন করা যায় সে বিষয়ে আলোচনা হয়। সেইসাথে বিজয়ী খেলোয়ারদের ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা বিষয়ে সিদ্ধান্ত গ্রহীত হয়।