নিজস্ব প্রতিবেদক: আলহাজ আব্দুল মজিদকে সভাপতি ও মুর্শিদ কামাল রানাকে সাধারণ সম্পাদক করে মোট ২১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১৫ অক্টোবর ২০২৪সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওয়ারিশ হোসেন বাবু, সাইনুল ইসলাম (সাইরান), রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, সহ-সাধারণ সম্পাদক আহসান আকতার (দিপু) কোষাধ্যক্ষ এ.বি.এম কুদরত ই এলাহী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সিন্টু, ক্রীড়া সংগঠনিক সম্পাদক জাভেদ আকতার বেবী ও সহ ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন আহামেদ।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু সালেক (নিন্টু), প্রচার সম্পাদক সেলিম আকতার বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ারুল কবির মিষ্টার, সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বাবুল, নির্বহিী সদস্য রওশন আকতার স্বপন, আব্দুস সালাম খান ও হাবিবুর রহমান।
অত্র কমিটিতে স্বাক্ষর করেন প্রভাতী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন নবাব, সদস্য আবু সালেক ও আব্দুল কাদের।