সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী প্রেসক্লাব থেকে জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক

  • প্রকাশ সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম জুলুর ঘনিষ্ঠ সহযোগী ও অস্ত্র বাহক পুট্ট বাবুকে সোমবার বেলা ১টার দিকে রাজশাহী প্রেসক্লাব থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। আটক পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, জুলু যখন অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ওই ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী। আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম, হুমায়ুন কবীর, সান্ত ও হিরোসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কেউ যেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রেসক্লাবের নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin