রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাঁকনহাটে মসজিদের কাজ বন্ধ করে দিলো সন্ত্রাসীরা রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন গাছ কাটা, পুকুর ভরাট ও দূষণ বন্ধের দাবি কিসমত আলী হিরার মেয়ের বিয়েতে রাজশাহী মহানগর যুবদলের সহায়তা প্রদান মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর দলমত নির্বিশেষে সবাইকে সরকারী সুবিধা প্রদানের নির্দেশ এমপি মিলনের রুয়েটে সিএমই বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও অস্ত্রের মহড়া, ভাঙচুর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির ভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং পদক্ষেপের মধ্যে শিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে একাডেমিয়া-বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে কোলাবোরেশান খুবই প্রয়োজন। শিক্ষার্থীদের বর্তমান কর্ম-বাজারে যোগ্য করে গড়ে তুলতে এর কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষায় বাস্তবায়িতব্য আউটকাম বেইজড এডুকেশন-এর কারিকুলামে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শগুলো সন্যিবেশ করা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার আলোকে জাতীয় ও বহুজাতিক কর্পোরেশনগুলোর সাথে নানাভাবে যুক্ত হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অবসরপ্রাপ্ত), বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসাইন এবং পদক্ষেপের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সম্মানিত নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ রিসালাত সিদ্দিক ও যুগ্ম পরিচালক মনিরুজ্জামান সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন প্রফেসর শহীদুর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ঝযধৎরহম ঃযব অপঃরারঃরবং ড়ভ চধফধশযবঢ় ্ গড়ট এই শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসাইন স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শহীদুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ(অব.) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর পদক্ষেপের প্রতিনিধিবৃন্দ তাদের প্রতিষ্ঠানের নানা লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্যপর্ব শেষে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তরপর্বে পদক্ষেপের প্রতিনিধিগণ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন। পরিশেষে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin