সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বিজিবি ১ ব্যাটেলিয়নের সংবাদ সম্মেলনে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সিনিয়র দুই প্রতারককে আটক করেছে বিজিবি। আটক দুইজন সেনা প্রধানের সহধর্মীনির গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে দুই প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিজিবি ১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিজিবি ১ ব্যাটেলিয়নের দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আটককৃত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কালিকাপুরের মৃত ওয়াজিউল্লাহ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৭১) ও অন্যজন নেত্রকোনা জেলার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদ খান এর ছেলে মেহেদী হাসান (৫৫)।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, এই দুই প্রতারক গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান করেন। এদের মধ্যে নিজাম উদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদী হাসান নিজেকে এমইএস এর ঠিকাদার হিসেবে দাবি করেন। স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করে যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোন অসুবিধা হবে না।

এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে তারা গরুর ব্যবসায়ীদের জানান, গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেয়া হবে। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা। তবে এ জন্য প্রতি জোড়া গরু ৩৫ হাজার টাকা এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে ২০ লক্ষ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র। বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর ১২ টায় তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে।

তাদের বিরুদ্ধে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা অংকের হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। বিজিবি বলছে, এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যেনো কোন ভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin