সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪৪তম সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভার শুরুতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। এছাড়াও বিগত মাস সমুহের বাস্তবায়নাধীন কর্মকাণ্ড তুলে ধরেন। সেইসাথে বিগত কোয়াটারের কার্যক্রম ও ব্যয় অনুমোদন করা হয়।

সভাপতি উপস্থিত সবার কথা মনোযোগসহকারে শোনেন এবং নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, গবেষণার কাজটি দুত শেষ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবক-যুবর্তীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদনের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, প্রতিটি প্রোগ্রামের ছবি, রিপোর্ট সভায় উল্লেখ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যগত বিষয়গুলো ছোট ছোট ভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব এ লোড করলে বিশে^র মানুষ জানতে পারবে। সেইসাথে আগামীতে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং বাজেট অনুযায়ী অন্যান্য কার্যক্রমগুলো সমাপ্ত করার পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সুসেন কুমার স্যামদুয়ার, সুবোধ চন্দ্র মাহাতো, সুনিল কুমার মাঝি, মনোয়ারা পারভীন ও শেলী প্রিসিল্লা বিশ্বাস, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin