মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি’র ৩৭তম সাধারণ সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির ৩৭তম সাধারণ সভা বুধবার বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা শ্যামা।

অত্র একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, কামিল্লা বিশ্বাস ও কলেস্তিনা হাঁসদা, একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এবং সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

সভায় বিগত দিনের রেজুলেশন পাঠ ও অনুমোদন করা হয়। সেইসাথে গত কোয়াটারের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এাছাড়াও আগামী তিন মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। শেষে একাডেমির বিভিন্ন সমস্যা উপস্থাপন ও কিছু সুপারিশ করেন সদস্যবৃন্দ।

সভার সভাপতি উপস্থিত সকলের কথা শোনেন এবং পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। সেইসাথে কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রমগ্রলো সঠিকভাবে বাস্তবায়ন ও ডুকুমেন্টস রাখার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin