বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করা হবে- চাঁদ

  • প্রকাশ সময় বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দূর্নীতি-দুঃশাসন, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও পুলিশের গুলিতে নেতৃবৃন্দ হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশ সফল করার লক্ষে বুধবার দুপুরে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বাক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, রোকুনুজ্জামান আলম, জাহান পান্না সাবেক এমপি, সৈয়দ মোহাম্মদ মহসিন, ডিএম জিয়াউর রহমান জিয়া, রায়হানুল আলম, গোলাম মোস্তফা মামুন, অধ্যাপক সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, জাকিরুল ইসলাম বিকুল, সাহাদত হোসেন, আলী হোসেন, সদর উদ্দিন, সাইদুর রহমান মন্টু, কামরুজ্জামান আবু হেনা, তোফায়েল হোসেন রাজু, আ.ন.ম শামসুর রহমান মিন্টু।

সভাপতির বক্তব্যে চাঁদ বলেন, আওয়ামীলীগ এখন বিএনপি জ্বরে কাঁপছে। এই জ্বর খেকে আর উঠতে পারবেনা ভেবে বিএনপি’র গণসমাবেশ বানচাল করতে নানা ধরনের ঘৃন্য কৌশল অবলম্বন করছে। তারা সকল প্রকার যানবাহন বন্ধ করে দিচ্ছে। খুলনার গণসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বাস মালিকদের ভয় দেখিয়ে সমাবেশের দুইদিন পূর্ব থেকে বাস বন্ধ করার ঘোষনা দিয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অবৈধ সরকারের কিছু মন্ত্রী ও এমপি বলেন, বিএনপি গণসমাবেশে তেমন লোক হয়না। যেহেতু লোক হয়না সেহতে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ করার কি দরকার বলে প্রশ্ন করেন তিনি। তিনি সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের হৃদয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহঙ্কার তারেক রহমানের নাম মুছে ফেলা যাবেনা। যানবাহন বন্ধ করলেও মানুষের পা বাহন কেউ বন্ধ করতে পারবেনা। যেকোন মূল্যে সমাবেশস্থল জনসমুত্রে পরিণত করা হবে বলে উল্লেখ করেন। সে লক্ষে কাজ করার জন্য উপস্থিত নেতৃবৃন্দদের অনুরোধ করেন সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin