বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করায় পবা উপজেলা বিএনপি’র শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশ সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন: তিন ডিসেম্বর বিএনপি’র রাজশাহীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই গণসমাবেশ সফল করতে পবা উপজেলা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশ স্থলে উপস্থিত হন। এই গণসমাবেশকে সফল করতে নিজের কাজ ফেলে রেখে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ায় পবা উপজেলা বিএনপি’র উদ্যোগে নেতাকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাননোর জন্য সোমবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, সরকার তার আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনীকে দিয়ে এই গণসমাবেশ বানচাল করতে বহু চেষ্টা করেছে। সময়ে পূর্বে মাঠে প্রবেশ করতে দেয়নি। দুই আগে আগত নেতাকর্মী ও সমর্থকদের থাকার জায়গা ভেঙ্গে দিয়েছে। চুলায় পানি ঢেলে দিয়ে খাবার তৈরী করতে দেয়নি তারা।

তিনি বলেন, শুধু তাই নয়, প্রতিটি রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা প্রদান ও নেট বন্ধ করে দিয়েছিলো এই আইন শৃংখলা বাহিনী। এত বাধা সত্ত্বেও নিদারুন কষ্ট স্বীকার করে নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশস্থলে উপস্থিত হন। সেইসাথে সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। শতবাধা অতিক্রম করে সমাবেশ স্থলে আসায় এবং সরকারকে হুলদা কার্ড দেখানোতে তিনি আবার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে আগামী ১০তারিখ ঢাকার গণসমাবেশে একই পন্থায় উপস্থিত হয়ে এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি।

পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা উপজেলা যুবদলেরসাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, দর্শনপাড়ার আহ্বায়ক আব্দুস সালাম, হরিয়ানের আহ্বায়ক আলহাজ¦ মজিবুর রহমান, হুজুরীপাড়ারআহ্বায়ক আবুল কালাম আজাদ, হরিপুরের আহ্বায়ক কাইমুদ্দিন দুলাল, দামকুড়ার আহ্বায়ক এনামুল হক।

এছাড়াও, প্রতিটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব, থানা, পৌরসভা ও ওয়াড, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক,সদস্য সচিব, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin