মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী বিভাগীয় গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভাগীয় পবিত্র গীতাপাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সোমবার বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী সভা কক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি তপন কুমার সেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি অংকুর জীৎ সাহা নব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জুয়েলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সংস্কৃত বিভাগের সহযোগি অধ্যাপক সাগর কুমার মন্ডল, নাটোর কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ অধিকারী ও নওগাঁ সেবা শ্রমের সাধারণ সম্পাদক প্রবব রঞ্জন বসাক।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ গীতাপাঠ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, গীতাপাঠ ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে নিজেদের মনে এবং দেশে শান্তি ফিরে আসে। সেজন্য উপস্থিত জনগণ ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের গীতাপাঠ ধরে রাখার আহবান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin