আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে আজ বুধবার বেলা সাড়ে ৩টার রাজশাহী বিভাগীয় শৃংখলা উপ কমিটির সভা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এই সভায় সময়মত উপস্থিত থাকার জন্য সকল সদস্যদের অত্র কমিটির আহ্বায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অনুরোধ জানিয়েছেন।