নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমাদানের শেষদিন ছিলো সোমবার। এদিন বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আকতারের নিকট মনোনয়ন পত্র জমাদেন।
জমা শেষে সাংবিদকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থীরা ৩৯ আসনেই বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দল। এ দলের প্রার্থীরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা ছিল অনেক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নেতাকর্মীরা নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছে। সেই দল এখন অত্যন্ত সুসংগঠিত ও জনপ্রিয় দল। এর আগের অনুষ্ঠিত অংশগ্রহণমূলক নির্বাচনগুলোতেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিলো। আমাদের নেতা তারেক রহমান সারাবিশ্বে জনপ্রিয়। তিনি আরো বলেন, এখনই আমরা নিরাপত্তার কোনো শঙ্কা দেখছিনা। আশা করছি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী একটি সুখী ও সমৃদ্ধি নগরী। ২০০৪ সালে সুখি ও শান্তির নগরী হিসেবে রাজশাহী স্বীকৃতি পেয়েছিল। আগামী দিনে এই নগরকে আরো সুন্দর করে গড়ে তোলা হবে। অপর একটি প্রশ্নের জবাবে মিনু বলেন, আমরা সবাই ভাই ভাই। মিলেমিশে সুন্দর রাজশাহী গড়বো বলে আশাব্যাক্ত করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহনাগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল, বোয়ালিয়া থানা(পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।
আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপকি আনসার আলী, শাহ মখদুম থানা বিএ নপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ আলী, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ও ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শুকুর আলী, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, বাঁধন, সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, মহানগর শ্রমকি দলের সভাপতি রফিুকল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।