বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আইয়ুব আলী

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তিনি এই সফলতা অর্জন করেন। এর আগে তিনি ২০১৫, ২০১৯ ও ২০২২ সালের জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

তাঁর নেতৃত্বে এবছর রাজশাহী ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রাথমিক শিক্ষক সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন, মুক্তির উৎসব, বিজয় ফুল প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জনে সকল শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরামর্শ দাতাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থনা করেন ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin