শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার লোকজ উৎসব

  • প্রকাশ সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নগরীর পাঠানপাড়া বালুরঘাটে নির্মিত লালন শাহ্ মঞ্চে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বেতার এর আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী ও চিলড্রেন ফিল্ম সোসাইটির রাজশাহীর সভাপতি আহসান কবির লিটন।

সভাপতিত্ব করেন রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এডভোকেট রাশেদ-উন-নবী আহসান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin