সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগরীতে গ্রামীণফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গ্রামীণফোনের আরও একটি নতুন গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অলকার মোড় বালিঘাটা হাউজে গ্রামীণফোনের নতুন এই গ্রাহক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মাসুদুর রহমান রিংকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নতুন একটি গ্রাহক সেবাকেন্দ্র চালুর মাধ্যমে রাজশাহীতে গ্রামীণফোনের গ্রাহকদের সেবাপ্রাপ্তির নতুন দ্বার উন্মোচিত হলো। এখান থেকে গ্রাহকরা চাহিদা মতো সকল সেবা পাবেন।
মেয়র আরো বলেন, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ চলমান রেখেছি। তবে শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। নিজে উদ্যোক্তা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে গ্রাহকসেবা মানুষের দৌড়গৌরায় পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করে গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে সাহেব বাজার বড় রাস্তার সামনে রাজশাহীতে প্রথম একটি গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপই ধারাবাহিকতায় অলকার মোড় বালিঘাটা হাউজে বড় পরিসরে রাজশাহীতে গ্রামীণফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হলো। এখানে গ্রামীণফোনের সকল পণ্য ও সেবা ছাড়াও বিখ্যাত ব্যান্ডের মোবাইল এক্সেসরিজ পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোন প্রতিনিধি রাজশাহী সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরী, হেড অফ রিটেইল কামরুল আলম সরকার, রিজওনাল হেড নুরুল আমিন সরকার, সার্কেল রিটেইল হেড নান্টু চন্দ্র দাস, রাজশাহী মার্কেটিং হেড শাহিনুর রহমান, রাজশাহী রিটেইল চ্যানেল ম্যানেজার ফরহাদ মোহাম্মদ চৌধুরী, নতুন এই সেবা কেন্দ্রের সত্বাধিকারী জিয়া হাসান আজাদ হিমেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin