সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত রকেট লাঞ্চার উদ্ধার, আরএমপি বোম ডিসপোজাল ইউনিট দ্বারা নিস্ক্রিয়

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার করে নিস্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর মতিহার থানাধীন মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় নিচে একটি রকেট লাঞ্চার শেল দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ইনচার্জ এসআই আবুল হাসান ও তাঁর নেতৃত্বাধীন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন।

রকেট লাঞ্চার উদ্ধারের বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে অবহিত করা হয়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে একই দিন দুপুর পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি ধ্বংস করে। ধ্বংসের কাজটি সম্পন্ন হয় মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে।

নিস্ক্রিয়করণ ও ধ্বংসের সময়ে উপস্থিত ছিলেন মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক। তিনি জানান, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin