বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার। মঙ্গলবার সকাল ১১ টায় চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময়ে পুলিশ কমিশনার বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপি। যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin