বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরীর ১৪০০ খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিনকে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের প্রায় ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুর ২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজনের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক ও সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। অনুষ্ঠানে উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin