মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীর ১৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন মেয়র লিটন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা উপহার প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন রাসিক মেয়র। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। আলেম ও উলামাদের কল্যানে ট্রাস্ট গঠন করা আমার এটি প্রতিশ্রুতি। শিগগিরই এক কোটি টাকা দিয়ে উলামা কল্যান ট্রাস্টের কার্যক্রম শুরু করতে চাই। তিনি আরো বলেন, রাজশাহী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আলেম-উলামারা অবদান রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলেম উলামাদের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে আমি কাজ করে যাচ্ছি। প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, উলামা কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি ইয়াকুব আলী, উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা, উপদেষ্টা মুফতি মাইনুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মুকাদ্দেসুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। সঞ্চালনা করেন উলামা কল্যান পরিষদ ২২নং ওয়ার্ডের সভাপতি মুফতি আলী আকবর ফারুকী। অনুষ্ঠানে উলামা কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ নগরীর সকল মসজিদের খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিমরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin