মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগরীর ২৪নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৪নং ওয়ার্ডের বাসার রোড এলাকায় রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জাতীয় তরুণ সংঘ স্কুল সংলগ্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের মান সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র মহোদয়।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩৩ গ্রুপের আওতায় ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি প্যাকেজে একটি নতুন কার্পেটিং সড়ক ও ৫টি কার্পেটিং সড়ক পুনঃ নির্মাণ, ৩টি নতুন সিসি সড়ক, ৪টি সিসি সড়ক পুনঃ নির্মাণ ও ৬টি টারসিয়ারী নর্দমা নির্মাণ কাজ চলমান রয়েছে। এই কাজের অংশ হিসেবে ২৪নং ওয়ার্ডের বাসার রোড এলাকায় রাস্তা কার্পেটিং কাজ চলছে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী মাহাদী, কার্য-সহকারী মুহিত ও ইসতিয়াকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin