নিজস্ব প্রতিবেদক: সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। কৃষকদল সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সিহাব, খন্দকার মাইনুল ইসলাম, জুবায়ের, সাব্বির হোসেন শাওন, গোলাশ সারওয়ার স্বপন ও সৈকত ইসলাম।
উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সদস্য জইমুদ্দিন, হারুনার রশিদ মুকুল, আজমাইন ইসলাম হৃদয়, মখলেসুর রহমান ডাবলু, সাহারী খান সিবু, আফতাব হোসেন হৃদয় ও মাহফুজ ইসলাম রুবেলসহ অত্র কমিটির অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ইরির ভরা মৌসুমে এভাবে সারের মূল্য বৃদ্ধি কোনভাবেই কাম্য নয়। এতে কৃষি পন্যের মূল্য বৃদ্ধি পাবে। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। এর মধ্যে আবার সারের মূল্য বৃদ্ধি মরার উপওে খাঁরার ঘাঁ বলে উল্লেখ করেন তিনি। এই দ্রুত সসময়ে মধ্যে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার করার আহ্বান জানান প্রধান অতিথি। সেইসাথে ঈদেও পওে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য গত ১০ এপ্রিল ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। সোমবার কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপপ্রধান শেখ বদিউল আলম স্বাক্ষরিত আদেশে এ কথা বলা হয়। দাম বাড়ানোর ফলে এখন ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকায় বিক্রি হবে। আর কৃষকদের প্রতি কেজি ইউরিয়া কিনতে ২৭ টাকা গুনতে হবে। প্রতি কেজি ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা দরে কিনতে পারবেন কৃষকেরা।