সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর কৃষক দল ও বিএনপি পরিবারের বৃক্ষরোপন

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে রোববার বেলা ১১টা দিকে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ পাশে ফাঁকা স্থানে নানা ধরনের বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক সিহাব, শাওন, রানা, রেকাত, সৈকত, ফিরোজ, জুবায়ের ও আল আমিন সদস্য রুপক ও বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) কৃষক দলের আহ্বায়ক শামীম, বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক অপু, রাজপাড়া থানার আহ্বায়ক ডাবলু, শাহ্ মুখদুম থানার আহ্বায়ক সাজু ও মতিয়ার থানা (দক্ষিণ) আহ্বায়ক সুমন, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু ও কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) সদস্য শিবু, পর্বের সদস্য সচিব পলাশ, রাজপাড়া থানা সদস্য সচিব টিটু, শামুখদুম থানার সদস্য সচিব মিজান, মতিহার থানা সদস্য সচিব লিটন, চন্দ্রিমা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ ও কাশিয়া ডাঙ্গা থানার সদস্য সচিব মুরাদ, তাঁতি দলের সভাপতী কাজল ও সাধারণ সম্পাদক মিলসহ মহানগর, থানা ও সকল ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে বনের সংখ্যা অনেক কমে গেছে। দেশে তথাকথিত উন্নয়নের নামে অযাচিতভাবে গাছ কাটা হয়েছে। পতিত সরকার এভাবে দেশকে বৃক্ষ শূন্য করে ফেলেছে। কিন্তু বিএনপি বরাবরই বৃক্ষরোপন করে আসছে। ক্ষমতায় থাকাকালিন সময়েই ব্যাপকভাবে দেশ বৃক্ষোরোপন করেছিলেন। ক্ষমতায় না থাকতেও তারা এই কর্মসূচী চলমান রেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি শুধু দেশে নয় বিদেশেও বৃক্ষরোপন করেছিলেন। তার জলন্ত উদারণ হচ্ছে সৌদি আারব। তিনি সে সময়ে ঐখানে প্রচুর পরিমানে নিম গাছ রোপন করেছিলেন। সেগুলো এখানো রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজশাহীতেও তথাকথিত উন্নয়নের নামে যত্রযত্র গাছ কাটা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে। এর ফলে রাজশাহী উপ্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে এবং গ্রীণ সিটির তকমা ধওে রাখতে প্রচুর পরিমানে গাছ রোপন করার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রতিটি বাড়ির পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যাক্ত জায়গায় বৃক্ষরোপন করার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin