বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ রায় এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ছাত্রদল নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড় হতে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোনাদীঘির মোড়ে এসে শেষ করেন। সেখানে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম কনক।

আরো উপস্থিত ছিলেন শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি ও সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হান, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগরীর সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতি বলেন, এই সরকার নিজের ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করতে এভাবেই বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,বহুদলীয় গণতন্ত্রের কালজয়ী পুরুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদের নামে মিথ্যা মামলা ও সাজানো রায় প্রদান করছে। এই রায় বাংলাদেশের জনগণ মানে না এবং কোনদিন মানবেও না।

এ ধরনের হয়রানীমুলক রায় প্রদান করে সরকার নিজের গর্ত নিজেই খুঁরছে। একদিন সে গর্তেই পরে সব কিছু হারাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, এই রকমের ফরমায়েশি রায়ে জিয়া পরিবার তথা তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমাবে না। আরো বেড়েই যাবে বলে জানান সভাপতি। তিনি আবারও এই ধরনের সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin