শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশ সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের পর অল্প কয়দিনের ব্যবধানে কোন কারন ছাড়াই কয়েকবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার গ্রেপ্তারের চেষ্টা ছাত্রসমাজকে খুবই মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। আইনশৃংখলা বাহিনীর এই ধরনের আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধালণ সম্পাদক আকবর আলী জ্যাকি।
সম্প্রতি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণ কাজ এর সাফল্য অর্জন করার কৃতিত্ব জাহির করার সময় সভ্যতা বিবর্জিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুশ করে নিচে ফেলে দেওয়া ও নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনুসকে পদ্মা নদীতে চুবানোর যে ইচ্ছা প্রকাশ করেছেন তা অত্যন্ত ভয়ংকর কিছুর ইঙ্গিত বলেই তারা মনে করেন। এই বক্তব্যেরও নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin