মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ কটুক্তি ও পরোক্ষভাবে মৃত্যুর হুমকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলা এবং ছাত্রদল নেতা গুম করার অপচেষ্টা ও সারাদেশে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল বের করেন নেতৃবৃন্দ। তারা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান জনি। সমাবেশটি পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ফামিন, সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহমেদ, সৈকত পারভেজ, তৌফিকুল ইসলাম মিম, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার।

আরো উপস্থিত ছিলেন মতিহার দক্ষিণ থানা ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম পাখি, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল, কাশিযাডাঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক মমিনুল ইসলাম রনি, বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, রাজশাহী কলেজের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, মতিহার দক্ষিন থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়াল, শাহ্ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বোয়ালিয়া পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হান ও মতিহার উত্তর থানা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য এবং সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দসহ আরও অনেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin