বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর জাসাস’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের ৩ তারিখ রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসাস এর সভাপতি এডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক সেলিম রেজা। এছাড়াও জাসাস এর অন্যান্য সদস্য ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাসাস নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত জনগণের খেদমতে করবেন এবং সময়মত মাদ্রাসা মাঠে জনগণকে সাথে নিয়ে উপস্থিত হবে বলে জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin