নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর জিয়া পরিষদ। সোমবার বাদ আসর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি প্রকৌশলী ড. প্রফেসর আখতার হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাক্তার টি,আই,এম বেলাল ও মকবুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমতিয়ার মাশরুর আল-আমিন, রাজশাহী জেলা জজ কোর্টের পাবলিক প্রশিকিউটর রইসুল ইসলাম, রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট মোজাম্মেল হক, ওবাইদুর রহমান, এডভোকেট ফয়সাল আলম নয়নসহ জিয়ার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করার তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে ঐ সকল কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও তারা সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেবে বলে হুঁশিয়ারী দেন।