সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাদ মাগরিব থেকে এই সভা শুরু হয়। সভায় মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করায় তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেবগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিন্নদ জানানো হয়।

রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ রাজশাহী মহানগর বিএনপি’র সকল সদস্যবৃন্দ। উপস্থিত আহবায়ক কমিটির সকল সদস্যদের মহানগর যুবদলের আহবায়ক ও ছাত্রদলের সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি ও সভাপতি বলেন, দীর্ঘদনি পরে মহানগর বিএনপিতে প্রানের সঞ্চার হয়েছে। রাজশাহী যে বিএনপি’র ঘাটি তা হারিয়ে গিয়েছিলো। এখন তা পুণরুদ্ধার করতে হবে। ওয়ার্ড ও থানা পর্যায়ে সভা সমাবেশ করতে হবে। সেইসাথে কমিটি গঠন করে সামনের সরকার পতনের আন্দোলনের জন্য তৈরী হতে হবে। সেইসাথে মহানগরের একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে উল্লেখ করেন তাঁরা। আর এই কাজে সার্বিকভাবে সক্রিয় থাকার জন্য সকল সদস্যকে আহবান জানান প্রধান অতিথি ও সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin