নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেমেল পূর্বে তাঁর বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যায়ণেল সামনে সমাবেশে করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদীন শিবলী, সদস্য হসরত মোহনী, মিলন, মাসুদ খান, বিপুল, টনি, যুবনেতা বিপ্লব, জনি, রান্টু, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীঅ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জালানীসহ সকল প্রকার নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণ অনেক কষ্টের মধ্যে পরে গেছে। নতুন করে প্রায় ২১লক্ষ মানুষ দরিদ্রতে পরিণত হয়েছে। এই বিনা ভোটের সরকার জনগণের কথা চিন্তা না করে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এতে সকল পন্যের উপর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এই সরকার আর কয়েক মাস থাকলে দেশে দূর্ভিক্ষ পড়ে যাবে। কারন ১৯৭৪ সারে নমুনা দেশে শুরু হয়েছে। সরকার পদ্মা সেতু নিয়ে মাতামাতি শুরু করেছে। জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করেছে। এখন আবার উদ্বোধনের নামে কোটি কোটি টাকা লোপাটের সিদ্ধান্ত নিয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় এই ফ্যাসিস্ট সরকারকে কোনভাবেই আর ক্ষমতায় রাখা যাবেনা। দ্রুত সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকল পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান সভাপতি।