নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় ভাসছে। এর ফলে বানভাসীরা পরিবারের সদস্য ও গবাদি পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আশ্রয়হীন হয়ে রাস্তার পাশে বসবাস করছে। এ সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার লক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি সোমবার রাতে আলোচনা সভা করেন।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, জয়নুল আবেদীন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি।
সভাপতি বলেন, বন্যাকবলীত এলাকাসমুহে খাদ্য সংকট, চিকিৎসা ও সুপেয় পানিসহ নানাবিধ সমস্যা প্রকোট আকার ধারন করেছে। এ সকল মানুষের পাশে সরকার এখন পর্যন্ত সেভাবে এগিয়ে আসেনি। বেসরকারী প্রতিষ্ঠান ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমুহ বানভাসীদের সহায়তা করে যাচ্ছে। আর সরকারের পক্ষ থেকে যতটুকু দেয়া হচ্ছে তার থেকে বেশী ফটোসেশন করা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে কোনো ফটোসেশন নয়। বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকল নেতাকর্মীদের আহ্বান জানান। সেইসাথে দ্রুত ফাণ্ড গঠন করে ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসীদের নিকট যাবেন বলে জানান তিনি।