মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর বিএনপি’র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অসহনীয় বিদ্যুতের লোডসেডিং ও জালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে নেতৃবৃন্দ নগরীর অলোকার মোড় হতে প্রতিবাদ মিছিল নিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নজরুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য রফিকুল ইসলাম ইমন, সৈয়দ রায়হান পিন্টু, আব্দুল কাইয়ুম বিল্টু ও আলী আহসান নান্নু ও বাহারুল আলম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ বর্তমানে খুব খারাপ সময় পার করছে এবং ক্রমন্বয়ে খারাপের দিকে যাচ্ছে সাধারণ জনগণ বুঝলেও এই সরকার প্রধান ও তাঁর মন্ত্রী, এমপি ও দলীয় লোকজন বুঝছেন না। তারা শুধু উন্নয়নের নামে মিথ্যাচার করছে। হাজার হাজার কোটি টাকা ঋন নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে প্রকল্পের টাকা আত্মস্বাত করে বিদেশী ব্যাংকে টাকার পাহাড় গড়ে তুলেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিয়েছেন বলে প্রচার করছেন। কিন্তু বিদ্যুৎ সঠিকভাবে দেবেন এ কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি।

প্রধান অতিথি আরো বলেন, এই লোডসেডিং এর জন্য উৎপাদন ব্যহত হচ্ছে। ফলে ক্রমন্বয়ে নিত্যপন্যের দাম লাগামহীন হয়ে উঠেছে। এ অবস্থায় আবারও জালানী তেলের মূল্য বৃদ্ধি করলে এর প্রভাব পরিবহনসহ সকল ক্ষেত্রে পরবে। ফলে সকল পন্যের মূল্য আবারও বৃদ্ধি পাবে। এ অবস্থা হলে দেশের মানুষ না খেয়ে মরবে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই অবৈধ সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটানোর আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে সবাইকে অংশগ্রহন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin