রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুর রশিদ মামুন এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর বিএনপি সদস্য সচিব অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে শোক র‌্যালি বের করে নগরীর গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক ও সাহেব বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে বাটার মোড়ের সামনে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদ বীন তারেকে সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, বাপ্পি, চুমু, যুবদলের সদস্য সাইফুল রেন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার আলম বিপুল, ছাত্র নেতা রাসেল ও রবিনসহ অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। সরকার একতরফাভাবে যা ইচ্ছা তাই করছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ করতে গেলে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ মিলে পৈচাশিকভাবে হামলা করছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। সেখানে অমানবিক জীবন যাপন করছে। কিন্তু নেতাকর্মী মেরে আর জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবেনা। যে কোন মূল্যে এই সরকারের পতন ঘটানো হবে। সরকার পতনের আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin