সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী মহানগর বিএনপি’র পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশ সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের নবমী ও দশমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফুল শেখ বনি ও আলাউদ্দিন, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময়ে ঈশা বলেন, শান্তিপূর্ন ভাবে রাজশাহীতে দুর্গোৎসব শেষ হয়েছে। কোথায় কোন প্রকার অঘটন ঘটেনি। এ থেকে বোঝা যায় বিএনপি কোনদিন সংখ্যা লঘুদের উপরে নির্যাতন করেনা। বিএনপি জনগণের দল। এজন্য জনগণকে নিয়েই বিএনপি পথ চলে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin