রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর বিএনপি’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি একরাম আলী ও সদস্য সচিব আল মামুন বাবু, রাজপাড়া থানা বিএনপি’র মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, সদস্য সচিব আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক শামসুল হোসেন মিলু, সদস্য সচিব বজলুজ্জামান মোহন ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখী ও সাধারণ সম্পদক রফিকউদ্দিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বলেন, এবারের ঈদ মানুষ খুব আনন্দের সাথে উদযাপন করছে। কারন পতিত সরকারের আমলে জনগণ প্রাণ খুলে হাসতে ভূলে গিয়েছিলো। তাঁরা আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ সতের বছর আন্দোলন করেছে এই হায়না সরকারকে বিতারিত করার জন্য। সেই আন্দোলনের ফসল হচ্ছে জুলাই-আগস্ট। তাঁরা বলেন, জুলাই-আগস্ট বাংলাদেশ স্বাধীন করার আন্দোলন নয়। স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ সালে একবারই হয়েছিলো। সেই যুদ্ধের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছিলো।

তাঁরা আরো বলেন, জুলাই-আগস্ট যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে পৃথিবীর মধ্যে সব থেকে ঘৃন্য ফ্যাসিস্ট ও স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে বাংলার আকাশে স্বৈরাচার মুক্ত সুর্য্যরে উদয় হয়েছে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, বিএনপি শরীক দল হয়েও একটি দল বিএনপি’র নামে নানা ধরনের ষড়যন্ত্র ও বদনাম করে বেড়াচ্ছে। এখান থেকে বেড়িয়ে আসার জন্য আহ্বান জানান তারা। বক্তব্য শেষে কলাকুলির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin