সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে বৃহস্পতিবার সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

নগরীর বাটার মোড় বিকেল ৫টায় যুবদলের নেতা কর্মীরা খন্ড থন্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে সমাবেশ করেন। সামবেশে নেতৃব্নদ বলেন দেশের আইন শৃংখার অত্যন্ত অবনিত হয়েছে। এর কারনে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করা, পুলিশ ও আর্মির গাড়িতে আগুন দেয়ার সাহস পাচ্ছে। সেইসাথে বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থেকে চাঁদাবাজী, ছিনতাই, খুন ও রাহাজনি করে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উপরে দ্বায় চাপাচ্ছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায় না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগ যেখানেই আছে, সেখান থেকে টেনে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তারা।

তারা আরো বলেন, জামায়াত ও এনসিপি কিছু কুলাঙ্গাররা বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করেছে। বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া হবেনা। সময়মত এর সমোচিত জবাব দেয়া হবে বলে উল্লেখ করেন তারা।

বক্তব্য শেষে তারা বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাদীঘির মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে আলুপট্টির মোড় গিয়ে শেষ করেন। মিছিল উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু ও সোহেল রানা। এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দসহ শতশত নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে তারা ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাক বাংলাদেশ, স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার, পিন্ডি নয়, দিল্লী নয় এদেশ আমার বাংলাদেশ এই ধরনের স্লোগানে মুখরিত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin