রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য (দপ্তরের সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, রবিন হোসেন, হাফিজ বাবুসহ রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানার নেতৃবৃন্দ, ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin