নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সদরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক ও সংসদ সদস্য মেয়র মিজানুর রহমান মিনুকে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপি মনোনীত এই প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রার্থীর পক্ষে গণসংযোগ ও নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষে রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী মহানগরের সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা,মাইনূল ইসলাম মিন্টু, ঈষমাইল আলী রাহী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের সদস্য আকতার হোসেন অপু, মাসুদূল হক মৃধা মমিন, মুজিবুল হক মিলন,আবদুল কাদের উৎসব, সারওয়ার পারভেজ রকি,নাফিজ ইমতিয়াজ ড্যানী,রবিন উল হাসান জাহিদ,বসির উদ্দিন সনি,মোফাজ্জল হোসেন শুভ,এস এম তৌহিদ দূর্লভ,রবিন হোসেন, শাহিন আকতার শাহিদ,রুবেল শেখ মেরাজ ও নীরব খাঁন তারেক।
উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য তন্ময় মোল্লা,মুক্তার আলী সাদ্দাম, রন আলী,হাফিজ বাবু,তৌহিদুল হাসান তুহিন,নাসিরুল সোহাগ, সিজার, সাইফুল হোসেন, রোকনুজ্জামান রকি,তানভির আহমেদ সুইট,ওয়াসিম আরাফাত খরিন,ফজলে রাব্বী,ফয়সাল, মোহন আলী, শিপু, জুয়েল,শাহিন,লিটন, নিটুল,সুব্রত রায়,ভূগোল,আরিফ,সজল, আজিজুল,নাঈম,শরিফ,সুজন,সনি,মানিক,ফিরোজ,সোহাগ,সুইট,মনা,আশিক ইসলাম, জিহাদী টিপু,বাবু, সারমাদ,বাবলা,নজরুল,মৃনাল,রাযহান,সুমন,বারিশ,শিমুল,জুলু,বাবু,রাফি,রাকিব,মনি,পিয়ারুল ও পলক সহ যুবদল রাজশাহী মহানগর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা এবং যুবদল মহানগর নেতৃবৃন্দ বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে জয়ী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে জামায়াতের সকল অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে একতাবদ্ধ মাঠে থাকার আহ্বান জানান তারা।